পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ - The News Lion

পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ




দি নিউজ লায়ন ;   পিস্তল দেখিয়ে প্রথমে হুমকি। তারপর টাকা আদায়। টাকা দিতে না চাওয়ায় মারধর- কোচবিহারের মাথাভাঙ্গা তান্ডব ভাজপার দুষ্কৃতী বাহিনীর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা পচাগর গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার ২৩০ নং বুথে। 


এই ঘটনার জেড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি গ্রামের রাস্তা তৈরি হচ্ছে অভিযোগ গ্রামের রাস্তা তৈরি করছিলেন তাদেরই পিস্তল উঁচিয়ে হুমকি দিতে শুরু করে বিজেপির দুষ্কৃতী বাহিনী প্রথমে হুমকি দেওয়া তারপর তাদের থেকে টাকা আদায়ের চেষ্টা করে তারা টাকা দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয় খবর পেয়ে গ্রামের বাসিন্দারা ছুটে এলেন দুষ্কৃতীরা পালিয়ে যায় একজন দুষ্কৃতীরা বাইক ধরে ফেলে গ্রামবাসীরা বাইক ফেলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী।


 খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ বাহিনী আটক করা হয় মোটরবাইকটি। এবিষয়ে তৃণমূল নেতা তথা পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, ‘মাথাভাঙা ১ ব্লক থেকে গ্রাভেল রাস্তা রিপেয়ার হচ্ছে। ওই রাস্তার কাজের সঙ্গে যুক্ত সর্দারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। যখন অর্থ দিতে অস্বীকার করে তখন সাঞ্জু বর্মন নামে সর্দার। তখন মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা নেবার চেষ্টা করা হয়।


 ঠিক সেই সময় প্রচুর মানুষের সমাগম হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির কর্মী।’ এবিষয়ে মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, ‘সারাদিন কাজে ব্যস্ত থাকায় আমার কানে এখনো সে ধরনের কোনো খবর এসে পৌঁছায়নি, সমস্ত বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.